প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করতে চাই: পলক

২১ আগষ্ট, ২০২১ ১৮:৪৪  
ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজ করোনাকালীন সময়ে ডিজিটালি দেশের সকল কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আজকেও দিনে ডিজিটালি আমরা আলোচনা সভা করছি, এভাবেই প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংগঠিত, বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ এবং শহীদ আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর স্মরণে শনিবার ভার্চুয়ালি সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে খুনিরা, জঙ্গীরা ১৯ বার তার উপর হামলা করেছিলেন উনি বেঁচে গিয়েছিলেন বলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলাদেশ গড়ে উঠছেন বললেন পলক। ভার্চুয়ালি অনুষ্ঠানে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।